• Narrow screen resolution
  • Wide screen resolution
  • Auto width resolution
  • Increase font size
  • Decrease font size
  • Default font size
Member Area

নিসর্গ : বাংলার প্রকৃতি | Nishorga : Bangladesh Nature & Environment

Monday
Oct 06th
হোম arrow ভ্রমণ arrow দ্বিচক্রযানে কেওক্রাডং অভিযান
দ্বিচক্রযানে কেওক্রাডং অভিযান প্রিন্ট কর ইমেল
লিখেছেন মাসুক আহমেদ (Mashuk Ahmed)   
Sunday, 11 February 2007
আর্টিকেল সূচি
দ্বিচক্রযানে কেওক্রাডং অভিযান
অভিযান প্রথম পর্ব
অভিযান দ্বিতীয় পর্ব
অভিযান তৃতীয় পর্ব
ভ্রমণের ভিডিও ক্লিপ ও অন্যান্য

ভিডিও ক্লিপ

 

ভিডিও ক্লিপটি দেখার জন্য আপনার হাই-স্পীড ইন্টারনেট সংযোগ দরকার হবে।
Directed by Muntasir Mamun Imran
Edited by Aark Riipon

 
ভ্রমণ সম্বন্ধে কিছু কথা
ইদানিং বাংলাদেশে ভ্রমণ বিষয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে, যেটা অবশ্যই ভালো, কিন্তু মুদ্রার অপর পিঠের মতো কিছু সমস্যারও সম্মুখিন হচ্ছি আমরা যা আমাদের দেশের এই নতুন শিল্পের জন্য হুমকি স্বরুপ, কাজেই আমার মনে হয় আমরা যদি কিছু ব্যাপার মেনে চলার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের ঘোরাঘুরি আরও সার্থক হতে পারে, নিজেদের জন্য সঙ্গে সঙ্গে সবার জন্য সেরকম কিছু উপদেশ আপনাদের জন্য

১. যে এলাকায় বেড়াতে যাবেন সম্ভব হলে তাদের নিজস্ব খাদ্যাভাসের সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন, এতে আপনি একটি নতুন খাদ্যাভাস সম্মন্ধে জানতে পারলেন।
২. পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে কোন পাহাড়ির আতিথেয়তা গ্রহন করলে বা তাদের সাহায্য নিলে, তাদের সাথে নম্র ও ভদ্র আচরণ করুন। মনে রাখবেন তারা আপনার দাস নয় বন্ধু।
৩. পাহাড়ের মানুষের জীবনযাত্রা নিয়ে হাসা-হাসি বা কৌতুক করবেননা এটা তাদের জন্য অপমানজনক, আপনাকে দেখে কেউ শুধু শুধু হাসলে আপনার নিশ্চয়ই ভালো লাগবেনা?
৪. অযথা গায়ে পড়ে তাদের নতুন নতুন জিনিস শেখাতে যাবেন না। মনে রাখবেন তারা কয়েকশ বছর ধরে ওই অবস্থায়ই বেঁচে আছে। হয়তোবা কোন কিছু তাদের ঐতিহ্য নষ্ট করে দিতে পারে।
৫. পাহাড়ি বাড়িতে তাদের রসদ কম খরচ করার চেষ্টা করবেন, বিশেষ করে পানি। মনে রাখবেন পানি তাদেরএকটি অমুল্য সম্পদ এবং তাদের অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়।
৬. নিজস্ব ময়লা যেগুলো মাটিতে মেশেনা (যেমন: বিস্কুটের খোসা, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, পলিথিন ইত্যাদি) এগুলো প্রত্যন্ত অঞ্চলে ফেলবেন না। এতে ধীরে ধীরে ওইসব অঞ্চল তাদের স্বাভাবিক সৌন্দর্য হারায়।
৭. সর্বোপরি একটি অঞ্চলে বেড়াতে গেলে সেখানকার মতো করে জীবন ধারণ করাটাই শ্রেয়।

সাইকেলে কেওক্রাদং যাওয়ার কিছু টিপস
১.মনে রাখবেন ওখানে আপনার সাইকেল যতো হালকা হবে আপনার ততই সুবিধা হবে
২. কেওক্রাদং যাওয়ার পথে আপনাকেই আপনার সাইকেলের ইঞ্জিনিয়ার হতে হবে তাই সবধরনের যন্ত্রপাতি নিয়ে যাবেন (যেমন: সাইকেলের টায়ার, রিম, পাম্পার, গ্রীজ, তেল, চেইন, এলএন কি, রেঞ্জ, ঢালি, হাতুরি এবং ইত্যকার জরুরি বস্তু)।
৩. কখনই সাহস হারাবেন না, মনে রাখবেন সাহসই আপনার সবচেয়ে বড় সম্পদ।
৪. প্রচুর পরিমাণ পানি, স্যালাইন এবং শুকনো খাবার সঙ্গে নিতে হবে।
৫. ব্যাকপ্যাক যতো হালকা হবে ততই আপনার সুবিধা হবে।
৬. প্রচুর পরিমাণ ঔষধ এবং ব্যান্ডেজ নিতে হবে।
৭. আরও জানার জন্য মেইল করতে পারেন স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

মন্তব্যগুলো (4)Add Comment
...
লিখেছেন shakibahsan, May 19, 2008
guys i wish we had outward bound road trips such as yours when we were in college. i am tempted to come back and join your mountain biking team, just to make up for the fun we never had. i live in canada now, but watching your nicely made video i was transported to the dales and valleys of an eternal bengal that we all carry in our hearts. your next trip should be the longest train journey yet, from dhaka to london, across 17 countries and two continents. i would love to see you guys put up a separate blog on all of your adventures and be role models for the young adventurists of bangladesh.
...
লিখেছেন Quddus, March 11, 2008
Excellent & Don't miss it.
...
লিখেছেন নবীন, September 24, 2007
ভালই লাগলো। খুব মজা পাইলাম।
...
লিখেছেন James , April 10, 2007
Very interesting. Excellent.

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy

সর্বশেষ আপডেট ( Thursday, 08 March 2007 )
 
< পূর্বে   পরে >