Share |

Content about News

ডিসেম্বর 28, 2010

জলের কুমির কেউ যদি গহিন অরণ্যময় পাহাড়চূড়ায় দেখতে পান, একটু অবাক তো হবেনই। একটি-দুটি নয়, ৪৯টি কুমির একসঙ্গে বিচরণ করছে পাহাড়চূড়ার এক বিশাল আস্তানায়। এখানেও তারা দিব্যি সামুদ্রিক মাছ, হাঁস, মুরগি ও গরুর মাংসে উদর পূর্তি করে চলেছে। মানুষ দেখলে কুমিরগুলো হাঁ করে থাকে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। মানুষকে আক্রমণ করার উপায় নেই এদের। অরণ্যবাসী এই কুমির দেখতে হলে যেতে হবে পার্বত্য বান্দরবানে। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে, ঘুমধুম ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা তুমব্রু গ্রামে রয়েছে এরা।

ডিসেম্বর 28, 2010

নদীদূষণ কমাতে এ বছরের ৬ জানুয়ারি ঢোল পিটিয়ে বর্জ্যবিরোধী অভিযান শুরু করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১৭ দিনের অভিযানে বুড়িগঙ্গায় সবচেয়ে দূষিত বাদামতলী থেকে কামরাঙ্গীরচর এলাকার তলদেশ এবং ওপরের অংশ থেকে ৬৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরপর এক বছর কেটে গেছে, আর কোনো দৃশ্যমান অভিযান নেই।

August 9, 2010

প্রথম আলো'র এই খবরটি পড়ে আমি একটু সার্চ করে বুঝতে পারি যে প্রথম আলোতে প্রকাশিত ইংরেজী এবং বৈজ্ঞানিক নামটির বানান ভুল ছিলো। এই প্রজাতির বানরের আরেকটি প্রজাতি হলো Bengal Loris (Nycticebus bengalensis)

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকার বন থেকে লোকালয়ে নেমে এসেছিল এক বিরল প্রজাতির বানর। স্থানীয় লোকজন চিনতে পারেনি অদ্ভুত দর্শন প্রাণীটিকে। তারা সেটিকে পান্ডা ভেবেছিল। মহা উৎসাহে নানা কায়দা-কৌশল করে তারা আটকে ফেলেছিল বানরটিকে। তার খেসারত দিতে হয়েছে নিরীহ বন্য প্রাণীটিকেই। নিজেকে রক্ষা করতে ছোটাছুটি করতে গিয়ে পিছু ধাওয়া করা লোকের হাতে আহত হতে হয়েছে তাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকজন আটকে ফেলে বানরটিকে।

July 19, 2010

ছোট ছোট টবে তালগাছের চারার মতো গাছগুলো ঝোপবেঁধে রয়েছে। মাটিতেও সারবেঁধে গজিয়েছে অনেকগুলো। বিলুপ্তির শঙ্কা থেকে মুক্ত হয়ে আবারও পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর অপেক্ষায় তারা। পাশেই হতশ্রী চেহারায় এখনো দাঁড়িয়ে আছে

ছোট ছোট টবে তালগাছের চারার মতো গাছগুলো ঝোপবেঁধে রয়েছে। মাটিতেও সারবেঁধে গজিয়েছে অনেকগুলো। বিলুপ্তির শঙ্কা থেকে মুক্ত হয়ে আবারও পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর অপেক্ষায় তারা। পাশেই হতশ্রী চেহারায় এখনো দাঁড়িয়ে আছে মা-গাছটি। ‘মরণ-ফুল’ ফোটার পর তার সবুজ ডালগুলো শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। কিন্তু চিরবিদায় নেওয়ার আগেই উদ্ভিদ-বিজ্ঞানীদের সব শঙ্কা মুক্ত করে গেছে সে। গাছটির নাম ‘তালিপাম’। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উপাচার্য ভবনে চারা রোপণের মাধ্যমে বিলুপ্তির কবল থেকে রক্ষা পাওয়া দুর্লভ তালিপামের বংশবিস্তারের কার্যক্রম শুরু হচ্ছে।

April 28, 2010

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাস্তা তৈরির অন্যতম উপকরণ হিসাবে ফেলে দেয়া প্লাস্টিকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। রাজ্যে কল্যাণীর পর হৃগলির চন্দননগরের একটি রাস্তাও সম্প্রতি এভাবে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই পদ্ধতিতে রাস্তা তৈরির খরচ কম হবে, রাস্তার স্থায়িত্ব বাড়বে, সর্বোপরি প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা যাবে।

April 23, 2010

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী প্রজাপতি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী প্রজাপতি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপনে জীববৈচিত্র্য নির্দেশক হিসেবে প্রজাপতির ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিকল্প আয়ের উৎস হিসেবে প্রজাপতি লালন ও সংরক্ষণ প্রয়োজন। প্রজাপতির বহুবিধ ব্যবহার এবং তা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকারত্ব দূর করা সম্ভব।

April 22, 2010

বাংলাদেশের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলের বড় অংশ ডুবে যাওয়ার বিপরীতে সম্পূর্ণ নতুন তথ্য প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন, আগামী ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে পলির পরিমাণ বাড়বে। এর ফলে দেশের বেশির ভাগ উপকূল ও নদী-তীরবর্তী এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা নেই।

April 21, 2010

হাকালুকি হাওরের নাগোয়া-ধলিয়া বিলে সম্প্রতি এক জোড়া কালাগলা মানিকজোড় বা ব্ল্যাক-নেক্ড স্টর্ক দেখা গেছে। গত ৬২ বছরে বাংলাদেশের কোথাও এ পাখির দেখা মেলেনি। প্রাণিবিজ্ঞানী সিমসন ১৩০ বছর আগে ঢাকা নগরে এ পাখি দেখেছিলেন এবং ১৯৪৮ সাল পর্যন্ত চট্টগ্রামে পাখিটির অস্তিত্ব ছিল। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ গ্রন্থে কালাগলা মানিকজোড়কে এ দেশের ‘প্রাক্তন পরিযায়ী পাখি’ বলে উল্লেখ করা হয়েছে এবং বৈশ্বিক প্রায়-বিপন্ন এ পাখিকে ‘অপ্রতুল তথ্য’ শ্রেণীভুক্ত করেছে আইইউসিএন প্রণীত বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণী বইটি।

April 15, 2010

আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আগ্নেয়গিরিটির নতুন একটি জ্বালামুখ দিয়ে বুধবার লাভা বের হতে শুরু করেছে। আইসল্যান্ড বেতার এ তথ্য জানিয়েছে।

হিমবাহ আইয়াফিয়াল্লাজকুলের নিচের এ আগ্নেয়গিরিটিতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অগ্ন্যুৎপাত শুরু হলে ওই অঞ্চলের শ' শ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বিমানগুলোর গতিপথও পরিবর্তন করা হয়।

আইসল্যান্ডের রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার আগ্নেয়গিরিটিতে নতুন করে প্রায় তিনশ' মিটার লম্বা একটি ফাটল দেখা দিয়েছে।

April 9, 2010

তামাকে ছেয়ে গেছে বান্দরবানের লামা পৌর শহর। ফসলের জমি, বাড়ির আঙিনা, পাহাড়ের ঢাল, এমনকি কোথাও এক চিলতে ফাঁকা জমি পেলেই তামাকের চাষ হচ্ছে। তামাক পাতায় ভরে গেছে মাতামুহুরী নদীর দুই তীর। পাহাড় থেকে নেমে আসা মাতামুহুরী এঁকে-বেঁকে বয়ে গেছে লামার বুক চিরে। এই নদীর মতোই সর্পিল বাঁক নিয়ে সুদূরে বিস্তৃত হয়েছে তামাক চাষের জমি। তা যেন একটি বিষধর সাপের মতোই পেঁচিয়ে ধরেছে এই জনপদকে।

March 31, 2010

কুনোব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস পায়—গবেষণায় এ রকম ইঙ্গিত পাওয়ার দাবি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। গতকাল বুধবার ওই বিজ্ঞানীরা জানান, তাঁরা দেখেছেন ইতালির সাম্প্রতিক এক বড় ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন আগে অসংখ্য ব্যাঙ তাদের প্রজননক্ষেত্র ছেড়ে চলে যায়। সম্ভবত ভূমিকম্প হবে বিষয়টি টের পেয়েই এমন আচরণ করেছিল ব্যাঙগুলো। খবর নিউইয়র্ক টাইমসের।

March 24, 2010

বাংলাদেশে আসা পরিযায়ী পাখিদের মধ্যে অত্যন্ত বিরল একটি প্রজাতি হচ্ছে গোলাপি শালিক। ইংরেজি নাম রোজি স্টার্লিং (Sturnus roseus)। এ কারণেই স্থানীয় পাখিপ্রেমীরা একে খুব বেশি দেখার সুযোগ পান না।

জীববিজ্ঞানী রেজা খান সম্প্রতি নারিকেল জিঞ্জিরা (সেন্ট মার্টিন) দ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে আটটি গোলাপি শালিক দেখতে পান। শালিকগুলো দেখা যায় উজাড় হওয়া ম্যানগ্রোভ বন ও দ্বীপের সবচেয়ে উঁচু স্থান মুড়া এলাকায়।

একটি বাদে সব কটি শালিকের গায়ে ছিল শীতপালক, দেহের উপরিভাগে লালচে গোলাপি আভা। মিলন-ঋতুতে গোলাপি হয়ে ওঠে বলে এদের এ নাম। এ সময়টা এরা মধ্য এশিয়া ও ইউরোপে কাটায়।

April 27, 2007

বন বিভাগের দেয়া পজেশন সার্টিফিকেট ছাড়া বন্যপ্রাণী পালন করা শাস্তিযোগ্য অপরাধ। অথচ গত ৩৬ বছরে দেশে একবারও অবৈধ মালিকদের কাছ থেকে বন্যপ্রাণী উদ্ধার অভিযান হয়নি। বন বিভাগের দায়িত্বশীল সূত্র মতে, দেশের বিভিন্ন স্থানে রেসকিউ সেন্টার না থাকায় এতোদিন অভিযান পরিচালনা করা যায়নি।

April 7, 2007

গত ২ এপ্রিল সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ৫০-৭০ কিমি দূরে জেলেদের জালে বিরল সামুদ্রিক মাছ “সামুদ্রিক সানফিশ” ধরা পড়েছে। এটি “স্লেন্ডার সানফিশ” নামেও পরিচিত। মাছটি অত্যন্ত বিরল এবং বাংলাদেশের জলসীমায় এটি আগে কখোনো দেখা যায়নি।

৬০-৮০ ফুট অগভীর সমুদ্রে ধরা পড়ার পর বয়স্ক জেলেরাও অবাক হয়ে যায়। এটি বর্তমানে কক্সবাজারে নির্মানাধীন পানওয়া বে পার্ক (Panowa Bay Park) যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। পার্কের জীববিজ্ঞানী রাগিব উদ্দিন আহমেদ এটি স্লেন্ডার সানফিশ হিসেবে সনাক্ত করেন। পরে তিনি এটি সংরক্ষণের উদ্দ্যোগ নেন।

March 7, 2007

অজগরের দেখা পাওয়া যায় অ্যানিমাল প্লানেট কিংবা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে। এদের সামনাসামনি দেখতে হলে যেতে হবে চিড়িয়াখানায়। কিন্তু পাহাড়-জঙ্গলের বিশাল আকৃতির এ প্রাণীগুলোকে ব্যস্ত রাজপথে দেখে গতকাল মঙ্গলবার আঁতকে উঠেছিলেন চট্টগ্রামবাসী। নিজের চোখকেই কেউ কেউ বিশ্বাস করতে পারছিলেন না। তবে সৌভাগ্যই বলতে হবে সাপগুলোর। আগ্রহী জনতার লাঠি-বৈঠার আঘাতে প্রাণ হারাতে হয়নি তাদের।

চট্টগ্রাম চিড়িয়াখানায় খবর দেয়া হলে শেষমেশ তাদের ঠাঁই হয় চিড়িয়াখানায়। ধারণা করা হচ্ছে, কোনো শৌখিন লোক অজগরগুলোকে পুষতেন। আইন-শৃঙ্খলা রৰাকারী বাহিনীর ভয়ে হয়তো তিনি বস্তায় ভরে সাপগুলোকে রাস্তায় ফেলে দিয়ে যান।

February 24, 2007

দৈনিক যায়যায়দিন, ফেব্রুয়ারী ২৮, ২০০৭: খবর আসে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে৷ এক ভদ্রলোক মোবাইল ফোনে জানান, পুরনো ঢাকার হোসনি দালান ইমামবাড়ার (শিয়াদের ধর্মীয় স্থান) পুকুরে একটি কুমির পাওয়া গেছে৷ সেটি নাকি কংকৃটের ঘাটে বসে রোদ পোহাচ্ছে৷ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হুলস্থূল কাণ্ড৷ গেটের ভেতরে পুলিশের পিকআপ৷

দলে দলে মানুষ ছুটছে পুকুরের দিকে৷ লোহার গৃল দেয়া পুকুরের চারদিকে তখন শত শত উত্সুক মানুষের ভিড়, হই-হল্লা৷ কিন্তু কুমিরটি চুপচাপ৷ ঘাটে বসে ছিল নির্বিকার৷

ডিসেম্বর 25, 2006

যৌন প্রজনন ছাড়া বংশবিস্তারের ঘটনা প্রকৃতিতে বিরল নয়। সাধারণত নিন্ম শ্রেণীর প্রাণিতে এ ধরনের প্রজনন দেখা গেলেও কমোডো ড্রাগনের (Komodo Dragon) মত সরিসৃপ প্রাণি পুরুষ সঙ্গী ছাড়াই এবার ডিম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচার (Nature)-এ প্রকাশিত এক গবষণাপত্রে বলা হয় লন্ডনের চেস্টার চিড়িয়াখানার ফ্লোরা নামের এই স্ত্রী ড্রাগনটি বছরের মে মাসে মোট এগারটি ডিম দিয়েছে পুরুষ কোন সঙ্গী ছাড়াই।

ডিসেম্বর 21, 2006

নয়াদিগন্ত, ডিসেম্বর ১৫, ২০০৬: আকৃতি ও আচার আচরণে অনেকটা বন্য শূকরের মতো হলেও সেটি আসলে বিরল প্রজাতির প্রাণী হগ বেজার (Hog Badger)। গত বুধবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকায় গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে অদ্ভুত ধরনের শূকর সদৃশ্য হগ বেজারটিকে আক্রমণ করছিল।

দৃশ্যটি দেখামাত্র দুই সচেতন নাগরিক স্থানীয় লোকজনকে প্রাণীটি হত্যা না করার জন্য অনুরোধ জানান এবং প্রাণীটিকে তাদের হাত থেকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসেন।