Share |

Content about সুন্দরবন

ডিসেম্বর 30, 2010

মেঘডম্বুর বা অজগর মাঝেমধ্যে গাছে জড়িয়ে থাকলেও প্রধানত মাটিতে বা জলার ধারে ঘাপটি মেরে থাকা প্রাণী। সাংবাদিক বন্ধু মোরশেদ আলী খান এ বছর জিউধারার কাছে একটি ছোট খালে এমনই এক অজগর দেখতে পান। প্রচণ্ড গরমে অতিষ্ঠ প্রাণীটি জলার ধারে গা ডুবিয়ে গ্রামবাসীদের পোষা হাঁস ধরার চেষ্টায় ছিল।

বিগত ৫০ বছরে সুন্দরবনে মেঘডম্বুর বা অজগর সাপের সংখ্যা এমন হারে কমেছে যে, বনচারীদের মধ্যে খুব কম মানুষ এই সরীসৃপের দেখা পেয়েছেন। অথচ সুন্দরবন-সংক্রান্ত বহুল প্রচলিত গল্পের একটি এ রকম—একদল গাছকাটা বাওয়ালি জঙ্গলের ভেতর গাছ কুপিয়ে ক্লান্ত হয়ে তামাকের অপেক্ষায় মাটিতে পড়ে থাকা মরা একটি গাছের ওপর বসে ছিল। হাতে হাতে ঘুরে শেষ ব্যক্তিরও হুঁকা টানা হয়ে গেছে। শেষ ব্যক্তি কলকে উপুড় করে বসে থাকা গাছের ওপর আগুনসহ পোড়া তামাক ঝেড়ে ফেলে। আর তাতেই ছ্যাঁকা খেয়ে সেই গাছ জ্যান্ত হয়ে মোচড়ানো শুরু করলে কাঠুরিয়ারা টের পায়, তারা বসে ছিল অজগরের পিঠে।

August 20, 2010

সুন্দরবনের বনচারীদের ওপর বাঘের আক্রমণ বেড়ে গেছে। সাম্প্রতিক অতীতে বনের এতগুলো এলাকায় বাঘের এমন আগ্রাসী আচরণ দেখা যায়নি বলে বনপ্রান্তবাসীরা জানিয়েছেন। গত জুন মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২১ জন বাঘের আক্রমণের মুখে পড়েছে।

সুন্দরবনের বনচারীদের ওপর বাঘের আক্রমণ বেড়ে গেছে। সাম্প্রতিক অতীতে বনের এতগুলো এলাকায় বাঘের এমন আগ্রাসী আচরণ দেখা যায়নি বলে বনপ্রান্তবাসীরা জানিয়েছেন। গত জুন মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২১ জন বাঘের আক্রমণের মুখে পড়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলেই বাঘে মেরে লাশ টেনে নিয়ে গেছে ছয়জনের। বাকিরা সঙ্গীদের সহায়তায় আপাতত বাঁচলেও তিনজন গ্রামে আনার পথে মারা গেছে।

করমজল প্রজননকেন্দ্রের আশপাশের এলাকায় তিনটি বাঘ নিয়মিত দেখা গেছে। এদের মধ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ। একটি বাঘিনীর ছয়-সাত মাস বয়সী দুটো বাচ্চা আছে। অন্য বাঘিনীর দেড় বছর বয়সী একটি বাচ্চা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

November 7, 2009

পর্যটক হিসাবে সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পেয়েছেন তেমন লোক হাতে গোনা যাবে। আর খপ্পরে পড়েছেন? নাহ্, আমি অন্তত তেমন কিছু শুনিনি কোনদিন। তবে, যতবার গিয়েছি আশেপাশের কেউ তার শিকার হয়েছেন সেকথা শুনেছি প্রতিবার। কখনও লাশ ফিরিয়ে আনা গেছে, কখনও পাওয়া যায়নি। এই যেমন, এবারে তিন জনকে বাঘে ধরার খবর শুনেছি, তিনটাই ছিলো টাটকা। দুজনের লাশ ফিরিয়ে আনা গেছে আর একজনকে আহত অবস্থায়। একটা করে খবর আসে আর আমাদের বাপ্পিদা ফোনে সংবাদ

পর্যটক হিসাবে সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পেয়েছেন তেমন লোক হাতে গোনা যাবে। আর খপ্পরে পড়েছেন?

July 6, 2009

জঙ্গল থেকে বাঘ এসে লোকালয়ে হামলা চালাচ্ছে, মানুষজন আহত করছে, মারছে, গরু ছাগল-শুয়োর-কুকুর টেনে নিচ্ছে সুন্দরবনের বনসংলগ্ন লোকালয় থেকে। এটা কোনো নতুন ঘটনা নয়। বনপ্রান্তে জনবসতি গড়ে ওঠার সময় থেকেই বাঘের

জঙ্গল থেকে বাঘ এসে লোকালয়ে হামলা চালাচ্ছে, মানুষজন আহত করছে, মারছে, গরু ছাগল-শুয়োর-কুকুর টেনে নিচ্ছে সুন্দরবনের বনসংলগ্ন লোকালয় থেকে। এটা কোনো নতুন ঘটনা নয়। বনপ্রান্তে জনবসতি গড়ে ওঠার সময় থেকেই বাঘের ‘প্রিডেটরি অ্যাবেরেসন’ হয়ে আসছে। এটা শুধু সুন্দরবনেই নয়, ভারতের দুধওয়া, কানহা, সুন্দরবন; ইন্দোনেশিয়ার সুমাত্রায় এ ধরনের ঘটনা ঘটছে। তবে বাংলাদেশ সুন্দরবনের মতো এত বেশি মাত্রার উৎপাত পৃথিবীর বাকি ১৩টি বাঘের দেশের কোনোটিকে পোহাতে হয় না।

February 11, 2007

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন - সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গের অংশবিশেষ নিয়ে সুন্দরবনের বিস্তার। এ বনেই বাস করে ভূবন-বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন - সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গের অংশবিশেষ নিয়ে সুন্দরবনের বিস্তার। এ বনেই বাস করে ভূবন-বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের অপার সৌন্দর্য হাতছানি দেয় দেশী-বিদেশী নানা রঙের মানুষকে। চিত্রল হরিণ, সুন্দরী গাছ, জলের কুমির আর নানা জাতের মাছ, গাছে গাছে শত শত প্রজাতির রং-বেরঙের পাখিই এই আকর্ষণের মূল কারণ।

life in the sundarbans, Bangladesh