• Narrow screen resolution
  • Wide screen resolution
  • Auto width resolution
  • Increase font size
  • Decrease font size
  • Default font size
Member Area

নিসর্গ : বাংলার প্রকৃতি | Nishorga : Bangladesh Nature & Environment

Monday
Oct 06th
হোম arrow প্রকৃতি সংবাদ arrow মাছ ও পাখি শূন্য হচ্ছে হাওরাঞ্চল
মাছ ও পাখি শূন্য হচ্ছে হাওরাঞ্চল প্রিন্ট কর ইমেল
লিখেছেন Ittefaq News   
Monday, 08 January 2007

জানুয়ারী ৮, ২০০৭: দৈনিক ইত্তেফাক: সুনামগঞ্জ সংবাদদাতা 

সুনামগঞ্জের হাওর, খাল, বিল নদী-নালায় এখন মাছের বড়ই অভাব। ফসলের জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার এবং নির্বিচারে পোনা মাছ ধরার কারণে অনেক প্রজাতির মাছই বিলুপ্ত হয়ে গেছে। কোন কোন প্রজাতির মাছের অস্তিত্বই এখন আর খোঁজে পাওয়া যায় না। পর্যাপ্ত খাদ্যাভাব মাছের উৎপাদন হ্রাসের আরো একটি অন্যতম কারণ। অতীতে সুনামগঞ্জেরর হাওরে, খাল, বিল ও নদী নালায় প্রচুর পরিমাণে শামুক ঝিনুক ও বিভিন্ন জলজ কীটপতঙ্গ জন্মালেও বর্তমানে তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

অন্যদিকে শুষ্ক মওসুমে হাওর বিল শুকিয়ে যাওয়ায় মাছের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধনের কারণেও মাছের উৎপাদন দ্রুত কমে যাচ্ছে। সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালীবাউশ, গুলসা, বাচা, এক ঠোটা, রিটা গজার, মধু পাবদা, রাণী, তারা বাইম, বোয়াল, রুই, মেনি, চিতল, কৈ ইত্যাদি। এক হিসাবে জানা যায় প্রায় ৫০ প্রজাতির মাছের অস্তিত্বই আজ হুমকির সম্মুখীন। এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সুনামগঞ্জের হাওরাঞ্চল মাছ শূন্য হয়ে পড়বে।

মৎষ্য সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাছের চলাচল পথে বাধা অপসারণ, চলাচল পথে মাছ না ধরা, বছরের যে সময়ে মাছ ডিম দেয় সে সময়ে মাছ না ধরা এবং নির্দিষ্ট কিছু এলাকায় অভয়াশ্রম তৈরি করে কঠোরভাবে আইন প্রয়োগ করলে মাছের উৎপাদন আবার ও বাড়বে। ঠিক একইভাবে এক শ্রেণীর পাখি শিকারীর কারণে জেলার হাওর গুলি পাখি শূন্য হয়ে পড়ছে। এক হিসাবে জানা যায় শুধুমাত্র ৯৬ সাল থেকে ২০০১ সালের মধ্যে সুনামগঞ্জের হাওরাঞ্চল থেকে ৪২ প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে।

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 25 February 2007 )
 
< পূর্বে   পরে >

এ ধরনের লেখা