প্রকৃতি সংবাদ
দেশের প্রথম পাখি পর্যবেক্ষণ টাওয়ার | দেশের প্রথম পাখি পর্যবেক্ষণ টাওয়ার |
|
|
| লিখেছেন আজকের কাগজ প্রতিনিধি | |
| Monday, 26 February 2007 | |
|
দেশে প্রথমবারের মতো পাখি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলের বাইক্কা বিলে। এ পর্যটন টাওয়ার শ্রীমঙ্গল হাইল হাওরে মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রম ১শ’ হেক্টর আয়তনের জলাভূমি বাইক্কা বিলে স্থাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস এর সহযোগিতায় বাইক্কা বিলকে মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রমে রূপ দেওয়ার কার্যক্রম শুরু করে| কার্যক্রমের ধারাবাহিকতায় প্রকল্পটি সাফল্যের মুখ দেখে। ক্রমশ সেখানে হাজার হাজার পাখি তাদের স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলে এবং বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বংশবৃদ্ধির নিরাপদ জলাভূমি হিসেবেও রূপ নেয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর ভিড় হয় বাইক্কা বিলে। আর এই পাখি দেখার জন্য মাচ প্রকল্প ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এ পর্যবেক্ষণ টাওয়ারটি স্থাপন করে। গত ১৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসক মো. আশরাফ শামীম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম আল হক, জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ কর্মকর্তা ডিন জর্জ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বাড়ই প্রমূখ| সূত্র: দৈনিক আজকের কাগজ, শ্রীমঙ্গল প্রতিনিধি; 2007-02-26 মন্তব্যগুলো (1)
![]() মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Monday, 26 February 2007 ) |
| < পূর্বে | পরে > |
|---|