| পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেবে সরকার |
|
|
| লিখেছেন প্রকৃতিপ্রেমিক | |
| Monday, 02 April 2007 | |
|
সিলেট, এপ্রিল ০১ (bdnews24.com) -- বর্তমান সরকার পরিবেশের প্রতি অত্যন্ত সজাগ। পরিবেশ এবং শিল্প দূষণ রোধে খুব শিগগরিই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে এই সরকার। রোববার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী "পানীয় জল এবং দূষিত পানি ব্যবস্থাপনা" শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন একথা বলেন। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড· আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড· এম আসাদুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অন্যান্যের মধ্যে সেমিনারে আলোচনায় অংশ নেন ইতালির একটি ইনস্টিটিউটের অধ্যাপক ই· দ্রিওলি, জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স এর অধ্যাপক কার্লসরুহি, জিয়াংসু পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক আর হুয়াং এবং শাবিপ্রবির অধ্যাপক আখতারুল ইসলাম। পরে বেলা ২টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগে সেণ্টার ফর এনভায়রনমেণ্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিইপিই) এর উদ্বোধন করেন আইন উপদেষ্টা। এ সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি দেখানো হয়। পানি বিশুদ্ধকরণ বিষয়ে দেশি··বিদেশি প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তিও এসময় প্রদর্শিত হয়। সেমিনার উপলক্ষে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন এবং প্রযুক্তি প্রদর্শন করা হবে। সেমিনারে জার্মানি, ইতালি, চীন, কোস্টারিকা, ভারত, তাইওয়ান, কোরিয়া প্রভৃতি দেশের অধ্যাপক এবং গবেষকরা অংশগ্রহণ করছেন। মন্তব্যগুলো (1)
![]() লিখেছেন suvo, August 09, 2007
ha.ha.ha
মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Tuesday, 29 May 2007 ) |
| < পূর্বে | পরে > |
|---|