| শান্তির জন্য পর্বতারোহন |
|
|
| লিখেছেন দৈনিক যায়যায়দিন | |
| Wednesday, 23 May 2007 | |
|
'ক্লাইম্ব ফর পিস' বা 'শান্তির জন্য পর্বতারোহণ' স্লোগান নিয়ে প্রথমবারের মতো সার্কভুক্ত দেশ ইনডিয়া ও বাংলাদেশের দুটি পর্বতারোহী দল মিলিতভাবে ইনডিয়ার কুলু হিমালয়ের রুবাল কাং পর্বতশৃঙ্গ জয় করতে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ![]() শান্তির জন্য পর্বতারোহন এ অভিযানে অংশগ্রহণকারী এ সংগঠনের পাচ সদস্যের বাংলাদেশি অভিযাত্রী দলটির নেতৃত্ব দেবেন মুনতাসির মামুন ইমরান। তার সঙ্গে আরো থাকছেন সিরাজুল হক সাগর, এ আর কে রিপন, এনাম তালুকদার ও সাদ বিন হোসাইন। এছাড়া ইনডিয়ার পশ্চিমবঙ্গের পর্বতারোহী দল মাউন্টেনার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সাত প্রতিনিধি যাচ্ছেন এ অভিযানে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেকের পরিচালক মুহাম্মদ রিয়াজ হামিদুলস্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার এ চৌধুরী এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। মন্তব্যগুলো (0)
![]() মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Wednesday, 30 May 2007 ) |
| < পূর্বে | পরে > |
|---|