Share |

প্রকৃত ফিঞ্চ

চ্যাফিঞ্চ পাখি
উইকিমিডিয়া কমনস

ফিঞ্চ (ইংরেজি ভাষায়: Finch) ফ্রিঞ্জিলিডি (fringillidae) পরিবারভুক্ত এক ধরণের ছোট গায়ক পাখি। গায়ক হওয়ায় যথারীতি তাদেরকে প্যাসারাইন পাখি হিসেবে অভিহিত করা হয়। ফিঞ্চ কিন্তু কোন প্রজাতির নাম নয়। ফ্রিঞ্জিলিডি পরিবারের গায়ক পাখিদেরই ফিঞ্চ ডাকা হয়। তাই ফিঞ্চকে বলা যায় এক ধরণের পরিবার বা ফ্যামিলি।

বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস

রাজ্য: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
উপশ্রেণী: Neornithes
ইনফ্রাশ্রেণী: Neognathae
মহাবর্গ: Neoaves
বর্গ: Passeriformes
উপবর্গ: Passeri
ইনফ্রাবর্গ: Passerida
মহাপরিবার: Passeroidea
পরিবার: Fringillidae

বাংলা নাম: ফিঞ্চ
ইংরেজী নাম: Finch
বৈজ্ঞানিক নাম: Fringillidae

পরিবারের নামকরণ

ফিঞ্চদের প্রায় সব প্রজাতিই ফ্রিঞ্জিলিডি পরিবারের অন্তর্ভুক্ত। ফ্রিঞ্জিলিডি নামটি এসেছে লাতিন শব্দ ফ্রিঞ্জিলা থেকে। লাতিন ভাষায় চ্যাফিঞ্চ-কে (ফিঞ্চের একটি প্রজাতি Fringilla coelebs) ফ্রিঞ্জিলা নামে ডাকা হয়। ইউরোপে এই প্রজাতির ফিঞ্চ হরহামেশাই দেখা যায়।

প্রাপ্তিস্থান

এদের মূল আবাসস্থল দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধের সব স্থানেই হয়ত এদের দেখা যায়, তবে কিছু উপ-পরিবার সব স্থানে পাওয়া যায় না। যেমন একটি উপ-পরিবার কেবল নিওট্রপিক অঞ্চলে দেখা যায়, একটি দেখা যায় শুধু হাওয়াই দ্বীপপুঞ্জে এবং আরেকটি উপ-পরিবার শুধুই প্যালিআর্কটিক অঞ্চলে পাওয়া যায়।

অবশ্য ফ্রিঞ্জিলিডি পরিবারের বাইরেও কিছু প্রজাতিকে সাধারণভাবে ফিঞ্চ নামে ডাকা হয়। যেমন অস্ট্রেলিয়ার প্রাচীন ক্রান্তীয় অঞ্চলে এস্ট্রিলডিডি (Estrildidae) নামে একটি পরিবার আছে যারা দেখতে অনেকটাই ফিঞ্চের মত, এদেরকেও তাই ফিঞ্চ বলা হয়। এ ধরণের পাখিগুলো ফিঞ্চ না হলেও সাদৃশ্যের কারণে অনেকে এদেরকে ফিঞ্চ বলে থাকেন। এ ধরণের পাখির একটি বড় উদাহরণ ডারউইনের ফিঞ্চ। চার্লস ডারউইন গালাপাগোস দ্বীপপুঞ্জে ১৪ প্রজাতির ফিঞ্চ (তথাকথিত) সনাক্ত করেছিলেন এবং এগুলো তার প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বড় প্রমাণ হিসেবে কাজ করেছিল। এই ফিঞ্চগুলোকে বর্তমানে অদ্ভুত ট্যানেজার পরিবারের সদস্য হিসেবে ধরা হয় যদিও ঐতিহাসিকতার কারণে অনেকে এখনও তাদের ফিঞ্চ বলে থাকেন। এ কারণে ডারউইনের ফিঞ্চ নামটিও পরিবর্তন করা হয়নি।

আন্তর্জালে তথ্যভাণ্ডার

- বাংলা উইকিপিডিয়া - ফিঞ্চ
- ইন্টারনেট বার্ড কালেকশনে বিভিন্ন প্রজাতির ফিঞ্চের ভিডিও


যত মন্তব্য

মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <div>
  • Lines and paragraphs break automatically.

ফরম্যাটিং অপশনস

By submitting this form, you accept the Mollom privacy policy.